ইউক্রেনকে ভারী কামান সরবরাহ করেছে কানাডা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১১:১৪আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১:১৪

ইউক্রেনকে ভারী কামান সরবরাহের কথা জানিয়েছে কানাডা। এই সপ্তাহের গোড়ার দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সরবরাহ পাঠানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীকে বেশকিছু এম৭৭৭ হাউইৎজার এবং গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।

এর আগে এ মাসের গোড়ার দিকে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গীদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তদন্ত নিশ্চিত করতে কোনও ধরনের প্রচেষ্টা আমরা বাদ দেবো না। আমরা পুতিন এবং তার সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনতে পিছপা হবো না। আজ আমরা রাশিয়া ও বেলারুশের ওপর আরও জটিল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছি।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম