যুদ্ধ যিনি শুরু করেছেন তিনিই পারেন শেষ করতে: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১০:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১০:৩৭

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আবারও সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তুরস্কে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা নির্ভর করছে পুতিনের ওপর।

শনিবার কিয়েভের কেন্দ্রস্থলে একটি মেট্রো স্টেশনে সংবাদ সম্মেলেনে জেলেনস্কি বলেন, আমি মনে করি এই যুদ্ধ শুরু করেছেন তিনিই শেষ করতে পারেন। পুতিনের সঙ্গে দেখা করতে ভয় পান না জানিয়ে বলেন, যদি রাশিয়া-ইউক্রেনকে শান্তি চুক্তির দিকে নিয়ে যায়। শুরু থেকেই পুতিনের সঙ্গে আলোচনার জন্য জোর দিয়ে আসছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলেন, 'আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই যেনও কূটনৈতিক উপায়ে চলমান বিরোধ নিষ্পত্তি করা যায়। আমাদের মিত্রদের উপর আস্থা আছে, কিন্তু রাশিয়ার ওপর নেই'।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে এর আগেও পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি। এ নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আলোচনা থেকে ফলাফল আসলেই শুধু জেলেনস্কির সঙ্গে বসা যায়। তবে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন কিনা এ নিয়ে কিছু জানায়নি ক্রেমলিন।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম