‘রাশিয়ার ওপর ইউরোপের জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে কোনও ঐকমত্য হয়নি’

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ১৭:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:৩১

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঐকমত্য হয়নি। জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ট-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইইউ-এর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জোসেপ বোরেল বলেন, রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক শুল্ক আরোপের বিষয়ে এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর একীভূত অবস্থান নেই।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হলো তেল রফতানি। ইউরোপের বৃহত্তম তেল সরবরাহকারী মস্কো। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে রুশ তেল আমদানি বন্ধের দাবি উঠেছে।

২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট তেল আমদানির এক চতুর্থাংশেরও বেশি এসেছিল রাশিয়া থেকে। এখন এই আমদানি বন্ধের দাবি উঠলেও জোসেফ বোরেল বলেন, তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞার চূড়ান্ত প্রস্তাবনা এখনও টেবিলে নেই।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম