রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ১৪:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:১৯

কৃষ্ণসাগরের স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনীর তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, কৃষ্ণ সাগরে জেমিনি দ্বীপ নামে পরিচিত স্ন্যাক দ্বীপে রাশিয়ার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ‘আমাদের বাহিনী জেমিনি দ্বীপে প্রতিকূল অবস্থাকে পরাজিত করেছে। কন্ট্রোল পয়েন্টে একটি আঘাত রেকর্ড করা হয়েছে। স্ট্রেলা – ১০ এন্টি-এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে।

তিনি বলেন, রাশিয়ান বাহিনী মঙ্গলবার তাভরিস্কোয়ে এবং নোভায়া জারিয়া গ্রামের মধ্য দিয়ে মাইকোলাইভ অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। বরং তারা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পিছু হটেছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার ‘কৌশলগত পরাজয়’ দেখতে চান বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। এ ধরনের পরাজয় মস্কোকে অর্থনৈতিকভাবে দুর্বল এবং আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে দেবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেড প্রাইস বলেন, ‘আমরা যখন কৌশলগত পরাজয়ের কথা বলি, তখন আমরা আন্তর্জাতিক ব্যবস্থায় মস্কোর অবস্থান সম্পর্কে কথা বলি।’ ইউক্রেনে হামলার পর বিশ্বমঞ্চে রাশিয়ার অবস্থান আর আগের মতো হবে না।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম