‘সামরিক হামলার সঙ্গে সমন্বিত সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া’

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১০:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১০:২৩

ইউক্রেনে সামরিক হামলার সঙ্গে সমন্বিত সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া। এমন তথ্য উঠে এসেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সাম্প্রতিক এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির সরকারের সঙ্গে যুক্ত কয়েকটি হ্যাকার গ্রুপ ইউক্রেনের বিরুদ্ধে শত শত সাইবার হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মাইক্রোসফ্ট বলেছে, ‘হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি রুশপন্থী রাষ্ট্রের কুশীলবদের ইউক্রেনের বিরুদ্ধে ২৩৭টিরও বেশি অপারেশন শুরু করতে দেখেছি।’

এই ধরনের আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মাইক্রোসফট।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তাহলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির।’ তিনি বলেন, জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না। প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করবো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম