গ্যাসকে অস্ত্র হিসেবে বিবেচনা করে রাশিয়া: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১১:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১১:৫৯

গ্যাস এবং যে কোনও ধরনের বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে রাশিয়া। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রাশিয়া তার জ্বালানির মাধ্যমে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে বলেও দাবি করেন জেলেনস্কি।  তিনি বলেন, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে মস্কো দেখিয়ে দিয়েছে যে, ইউরোপের কেউ রাশিয়ার সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশা করতে পারে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া শুধু গ্যাস নয়, যে কোনও বাণিজ্যকেই তারা অস্ত্র হিসেবে বিবেচনা করে।

তিনি বলেন, যত দ্রুত ইউরোপের সবাই স্বীকার করবে যে, বাণিজ্যে রাশিয়ার ওপর নির্ভর করা অগ্রহণযোগ্য, তত দ্রুত ইউরোপের বাজারে স্থিতিশীলতার গ্যারান্টি দেওয়া সম্ভব হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম