ইউক্রেনের দুই গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৫:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫:২৭

রাতভর অভিযানে ইউক্রেনের দুইটি গোলাবারুদের গুদাম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর তারা ইউক্রেনের চারটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় বারভিনকোভ এবং ইভানিভকা অঞ্চলের কাছে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদের দুইটি ডিপো ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। লুহানস্কের কাছে ইউক্রেনের একটি এসইউ-২৪ বিমানও ভূপাতিত করেছে তারা।

এর আগে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনে পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করেছে রুশ সেনারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়। এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। সেখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম