ইউক্রেনে কত যোদ্ধা হারালো রাশিয়া?

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৬:৩৬আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৩৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই মাস অতিবাহিত হলো। চলমান যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার ২২ হাজার ৮০০ যোদ্ধা নিহতের দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। শুধু ২৪ ঘণ্টাতেই ৪০০ জন নিহত হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে তিনি বলেন, ইউক্রেনে অভিযানের শুরু থেকে ৯৭০টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সামরিক যান, ১৮৭টি বিমান এবং ১৫৫টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করেনি মস্কো।

তবে গত মার্চে মস্কো জানায়, ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে ১ হাজার ৩৫১ সেনা নিহত ও ৪ হাজার আহত হন। আর এপ্রিলের শুরুর দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে  রুশ বাহিনী। এখন পর্যন্ত রাজধানী কিয়েভ কিংবা জেলেনস্কির সরকারের পতন ঘটাতে ব্যর্থ হয়েছে মস্কো। ফলে রুশ বাহিনী এখন কিয়েভ অঞ্চল থেকে পূর্ব ইউক্রেনে সরে গেছে। ডনবাস ও মারিউপোলে নিয়ন্ত্রণে রাখতে রক্তক্ষয়ী লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে। 

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম