জাতিসংঘের সহায়তা নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ০৮:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৫:০৩

ইউক্রেনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাহায্যের প্রয়োজনীয়তা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, মানবিক করিডোর খোলার জন্য কারও সাহায্যের প্রয়োজন নেই।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় ও রুশ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। সেখানে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অ্যালেক্সি আরেস্টোভিখ। তবে রাশিয়ার পরিস্থিতি আরও খারাপ বলে দাবি করেছেন তিনি।

তার ভাষায়, ‘পূর্বাঞ্চলের কিছু শহর ও গ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। কিন্তু মস্কোর ক্ষয়ক্ষতি ব্যাপক। রাশিয়া প্রতিদিনই সেনা হারাচ্ছে এবং তাদের সামরিক বহর ক্ষতির সম্মুখীন হচ্ছে।’

ওদিকে কৃষ্ণ সাগরে মোতায়েন করা সাবমেরিন থেকে ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একটি ডিজেল সাবমেরিন থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই প্রথমবার ইউক্রেনে হামলায় সাবমেরিন বহরকে কাজে লাগানোর ঘোষণা দিলো মস্কো।

খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা গেছে সাগর থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র উঠে আসছে এবং দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত করেছে। সূত্র: আল জাজিরা।

/জেজে/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম