আজভস্টলে শ্বাসরুদ্ধকর অভিযান, উদ্ধার শতাধিক বেসামরিক নাগরিক

বিদেশ ডেস্ক
০২ মে ২০২২, ০৯:১৯আপডেট : ০২ মে ২০২২, ১৪:৩১

ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবরুদ্ধ একাংশ বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়েছে। রাশিয়া জানিয়েছে, উদ্ধারকৃতদের অনেকে মস্কো নিয়ন্ত্রিত গ্রামে ফিরে গেছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, উদ্ধার হওয়া বড় একটি দল ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝজিয়ার দিকে গেছেন। 

রবিবার টুইট বার্তায় জেলেনস্কি বলেন, প্রথম ১০০ জন বেসামরিক আমাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় গেছেন। সোমবার জাপোরিঝজিয়ায় তাদের সঙ্গে দেখা হবে। আমাদের দলের প্রতি কৃতজ্ঞ। অন্যান্য বেসামরিক লোকদের সরিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে কাজ করছে তারা।

শনিবার সকালেই উদ্ধার অভিযানে দলটি ঘটনাস্থলে পৌঁছায়। আজভস্টল স্টিল কারখানা থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, শনিবার নাগরিকদের সরিয়ে নিতে একটি নিরাপদ অভিযান শুরু হয়। এতে যোগ দেয় রেড ক্রিসেন্টও। কতজনকে বের করা সম্ভব হয়েছে তার বিবরণ দেয়নি জাতিসংঘ। এতে নিরাপদ উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজভস্টলে শ্বাসরুদ্ধকর অভিযান, উদ্ধার শতাধিক বেসামরিক নাগরিক

বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা গেছে, স্টিল কারখানার ধ্বংস্তূপের মধ্য দিয়ে বের হন অনেকে। এদের অনেককে বাসে উঠতে দেখা যায়।

এক নারী জানান, তিনি ছয় মাসের শিশুসহ প্রায় দুই মাস ধরে সেখানে আটকা থাকেন। আরেক বৃদ্ধা বলেন, তাদের খাবার ফুরিয়ে যায়। 

রবিবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তার সদস্য ডেনিস শ্লেহা রয়টার্সকে জানান, 'স্টিল কারখানার বাঙ্কারে এখনও অনেকে আছেন। সবাইকে বের করতে হলে আরও দুটি উদ্ধার অভিযানের প্রয়োজন'।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের অভিযোগ, 'রবিবার সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর স্টিল কারখানায় আবারও গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী'।

ইউক্রেনে অভিযানের শুরুর দিকেই মারিউপোল শহরে দ্রুত প্রবেশ করতে সক্ষম হয় রুশ বাহিনী। তীব্র বোমাবর্ষণের মধ্য দিয়ে মারিউপোলের বেশির ভাগ জায়গায় নিয়ন্ত্রণে নেয়। তবে শুরু থেকেই প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনীয় যোদ্ধারা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম