ইউক্রেনে স্কুলে বোমা হামলা, ৬০ জন নিহতের শঙ্কা

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ১৩:৫৬আপডেট : ০৮ মে ২০২২, ১৪:১৭

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন ৯০ জন।

রবিবার লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, স্কুলে আশ্রয় নেওয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত।

টেলিগ্রাম বার্তায় তিনি জানান, 'ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি রুশ বিমান বিলোহোরিভকা গ্রামের স্কুলে বোমা ফেলে। ঘটনাটি ঘটে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার ৪টা ৩৭ মিনিটে। আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। সম্ভবত ভবনটির ধ্বংসাবশেষের নিচে থাকা ৬০ জন মারা গেছেন।' 

স্কুলে বোমা হামলা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। লুহানস্কে সম্প্রতি হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে শত্রু পক্ষ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়ার অভিযানে হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম