আমাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল পশ্চিমারা, বিজয় দিবসের প্যারেডে পুতিন

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ১৪:২৮আপডেট : ০৯ মে ২০২২, ১৮:০৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়লাভের ৭৭তম বার্ষিকী উদযাপনের প্যারেড অনুষ্ঠানে বড় কোনও ঘোষণা ছাড়াই বক্তব্য শেষ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছিল, ইউক্রেন ইস্যুতে এদিন আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন তিনি।

সোমবার হাজারো রুশ সেনাদের উপস্থিতিতে প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক রেড স্কয়ারে বক্তব্য রাখেন পুতিন। এদিন দ্রুত মঞ্চে উঠতে দেখা যায় তাকে। এরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ যোদ্ধাদের প্রতি শোক জানান পুতিন। বিজয় দিবসে উপস্থিত প্রবীণদের অভিনন্দন জানান। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘রাশিয়ার নিরাপত্তার জন্য ইউক্রেনে লড়াই করছে রুশ যোদ্ধারা ’।

ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, 'ইউক্রেনে আক্রমণ প্রয়োজনীয় ও সময়োপযোগী। একটি স্বাধীন, শক্তিশালী, সার্বভৌম দেশের সঠিক সিদ্ধান্ত'। 

এসময় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চায়নি। তাদের অন্য পরিকল্পনা ছিল। ক্রিমিয়াসহ আমাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল পশ্চিমারা’।

বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পরই রেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু করে বিশাল পদাতিক বাহিনী।

প্রতি বছর ৯ মে বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। ১৯৪৫ সালের এই দিনে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে তৎকালীন নাৎসি জার্মানি। তবে ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় এবার দিবসটি পালনের প্রেক্ষিত ভিন্ন রকমের।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী