ইউক্রেন সীমান্তের কাছে বিশেষ বাহিনী মোতায়েন করবে বেলারুশ

বিদেশ ডেস্ক
১১ মে ২০২২, ০২:৩০আপডেট : ১১ মে ২০২২, ০২:৩৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাছে বিশেষ সামরিক বাহিনী মোতায়েন করতে যাচ্ছে রাশিয়ার মিত্র বেলারুশ। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তিনটি এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার ঘনিষ্ঠ বেলারুশ চলতি বছরের মার্চে জানায়, ইউক্রেনে মস্কোর বিশেষ অভিযানের অংশ হচ্ছে না মিনস্ক। যদিও দেশটির ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেন আক্রমণে রাশিয়াকে সহায়তা করে আসছে বলে অভিযোগ কিয়েভের।

মিনস্ক অভিযোগ করছে, ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো গত কয়েক মাস ধরেই তার সীমান্তের কাছে সেনা সংখ্যা বাড়িয়েছে। পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া সামরিক জোটের সদস্য। এর প্রতিক্রিয়া হিসেবে নিজেদের সীমান্তে নিজেদের সামরিক অনুশীলন বাড়াচ্ছে বেলারুশ।

বেলারুশের চিফ অব জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেলারুশ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। এ অবস্থায় বেলারুশ পশ্চিমে মহড়ার জন্য বিমান প্রতিরক্ষা, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট মোতায়েন করছে।

এর আগে বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো বলেন, ইস্কান্দারের মতো ক্ষেপণাস্ত্র তৈরিতে মিনস্ককে সহায়তায় সম্মত হয়েছে মস্কো।

রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চলমান যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। গত ২৪ ফেব্রুয়ারিতে অভিযানের শুরু থেকেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় ইউক্রেনের খারকিভ, মারিউপোল, ওডেসা, কিয়েভের আশপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক হামলায় মারা গেছেন ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক।

সূত্র: রয়টার্স

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের