ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসের

বিদেশ ডেস্ক
১১ মে ২০২২, ০৯:০১আপডেট : ১১ মে ২০২২, ০৯:০১

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এটির অনুমোদন দিয়েছেন কংগ্রেস সদস্যরা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাহায্য প্যাকেজ ইস্যুতে ভোটদানকারী ডেমোক্র্যাটদের সবাই এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এটিতে সমর্থন দিয়েছেন।

এর আগে গত মার্চে ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মার্কিন কংগ্রেস। নতুন সহায়তা প্যাকেজটি পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ বিলিয়ন ডলার।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার বিজয়ে এই যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান আভরিল হেইনেস এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর প্রধান আভরিল হেইনেস সিনেটের এক শুনানিতে বলেছেন, আগামী কয়েক মাসে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে এবং তা আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হতে পারে। চলমান প্রবণতা পুতিনকে আরও কঠোর পথে ধাবিত করছে।

তিনি জানান, রাশিয়া মলদোভার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে একটি স্থল করিডোর স্থাপন করতে চাইতে পারে। পরিস্থিতির আলোকে রাশিয়াতে এমনকি মার্শাল ল জারিরও ঘোষণা দিতে পারেন পুতিন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান