ইউক্রেনে পাঠানো সেনাদের এক-তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া: যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২২, ১৭:১১আপডেট : ১৫ মে ২০২২, ১৭:১১

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে মোতায়েন করা পদাতিক সেনাদের প্রায় এক-তৃতীয়াংশ হয়ত হারিয়েছে রাশিয়া। ডনবাস অঞ্চলে লড়াইয়ে সুবিধা করতে পারছে না এবং সম্ভাব্য সময়সীমা থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সামরিক গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লিখেছেন, প্রথমদিকে ছোট ছোট অগ্রগতি হলেও গত মাসজুড়ে রাশিয়া ভূখণ্ড দখল করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি।

তিনি আরও লিখেছেন, হয়ত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে মোতায়েন করা সেনাদের এক-তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া।

ব্রিটিশ গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে, আগামী ৩০ দিনে রাশিয়ার নাটকীয় অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা বাতিল করতে বাধ্য করেছে। উত্তর-পূর্বাঞ্চলেও দ্রুত জয় পায়নি তারা। এমনকি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকেও রুশ সেনাদের বিতাড়িত করছে ইউক্রেন।

রাশিয়া নিয়ন্ত্রিত ইজিউম শহরে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী রবিবার জানিয়েছে, গত মাস থেকে প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ডনবাসের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এগোচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম