আজভস্টলের ৯৫৯ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২২, ১৫:১৬আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৪৮

ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে ৯৫৯ জন আত্মসমর্পণ করেছে। বুধবার রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার থেকে আজভস্টলের ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসমর্পণ করতে শুরু করে। ইউক্রেনের সামরিক বাহিনীর নির্দেশে তারা এমন পদক্ষেপ নেয়। রাশিয়ার মারিউপোল শহর দখলের পর ইউক্রেনীয় যোদ্ধারা এই বিশাল কারখানার বাঙ্কার ও সুড়ঙ্গে অবস্থান নেয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজভ রেজিমেন্টের সদস্যসহ ৬৯৪ জন ইউক্রেনীয় যোদ্ধা গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ২৯ জন আহত। ফলে এখন পর্যন্ত আত্মসমর্পণকারী যোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৯ জন।

রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের সোলেডার এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া রুশ সেনারা ইউক্রেনে বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থানে হামলা চালিয়েছে। ইউক্রেনের এসইউ-২৪ যুদ্ধবিমান, গোলাবারুদ ও এস-৩০০ ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস করার দাবি জানিয়েছে রাশিয়া।

মন্ত্রণালয় জানায়, রাশিয়া গত ২৪ ঘণ্টায় ৭৬টি কন্ট্রোল পয়েন্ট, ৪২১টি সেনা ও অস্ত্র পয়েন্টে হামলা চালিয়েছে। রুশ সেনারা ইউক্রেনের মার্কিন নির্মিত এক ব্যাটারি ১৫৫-এমএম এম ৭৭৭ হাউইটজার ধ্বংস করা হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে উসকানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ হিসেবে দাবি করছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের