শঙ্কায় আজভস্টলের আত্মসমর্পণ করা যোদ্ধাদের ভবিষ্যৎ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২২, ১৬:৩৯আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৩৯

ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় যোদ্ধাদের রাশিয়ার কাছে আত্মসমর্পণের পর তাদের ভবিষ্যৎ নিয়ে লঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েক সপ্তাহ বেপরোয়া প্রতিরোধের পর ইউক্রেনের সশস্ত্রবাহিনীর নির্দেশে সোমবার থেকে তারা আত্মসমর্পণ শুরু করে। রাশিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ৯৫৯ যোদ্ধা তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে বেশ কয়েকজন আহত।

এই যোদ্ধাদের আত্মসমর্পণের ফলে ইউক্রেনের মারিউপোলের রাশিয়ার অবরোধ-যুদ্ধের সমাপ্তি ঘটলো। এর ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের মারিউপোল দখলকে নিজের জয় হিসেবে হাজির করতে পারবেন। যদিও ইউক্রেনের অন্যত্র রুশ সেনা অভিযান থমকে আছে বলেই জানাচ্ছেন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে উসকানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ হিসেবে দাবি করছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে। মারিউপোল শহর অবরোধ করে অবিরাম বোমা বর্ষণ করেছে রুশ সেনারা। ইউক্রেন দাবি করেছে, এসব বোমাবর্ষণে কয়েক হাজার বেসামরিকের প্রাণহানি হয়েছে।

সোমবার রুশ সাঁজোয়া যানের প্রহরায় কারখানা থেকে কয়েকটি বাস বের হয়ে আসে। এর মধ্যে পাঁচটি বাস রুশ নিয়ন্ত্রিত শহর নভোজোভস্কতে পৌঁছায়। মস্কো জানিয়েছে, এখানে আহত যোদ্ধাদের চিকিৎসা করা হবে।

ইউক্রেনীয় যোদ্ধাদের বহনকারী আরও সাতটি বাস রুশ নিয়ন্ত্রিত ওলেনিভকাতে পৌঁছেছে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। বাসগুলোকে শহরে নতুন চালু হওয়ার কারাগারে নেওয়া হয়েছে। অন্তত একটি বাসে কয়কজন নারী ছিলেন। 

উভয় পক্ষ কারখানা থেকে যোদ্ধাদের বের করে নেওয়ার বিষয়ে একটি চুক্তির কথা বলছে। কিন্তু এখন পর্যন্ত চুক্তির বিস্তারিত তথ্য জানানো হয়নি। এমনকি কতজন যোদ্ধা কারখানায় রয়েছেন এখনও তা জানানো হয়নি। এছাড়া কোনও বন্দি বিনিময় হবে কিনা, তা সম্পর্কেও কিছু বলা হয়নি।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিয়েছেন বন্দিদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুসারে আচরণ করা হবে। আর ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বন্দিদের সঙ্গে যোদ্ধাদের বিনিময় করা হতে পারে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চেুক জানান, আহত যোদ্ধাদের অবস্থা স্থিতিশীল হলে বন্দি বিনিময়ের লক্ষ্য রয়েছে কিয়েভের।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জানান, আজভস্টল নিয়ে কোনও চুক্তি হয়নি। তিনি টুইটারে লিখেছেন, আমার জানা নেই একটি বার্তা এতোভাবে প্রকাশ করা যায়: আজভস্টলের নাৎসিরা শর্তহীন আত্মসমর্পণ করেছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার একটি কমিটি ইউক্রেনীয় সেনাদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছেন। এদের বেশিরভাগ আজভ ব্যাটালিয়নের সদস্য।

হাই-প্রোফাইল রুশ আইনপ্রণেতা ভিয়াচেস্লাভ ভলোডিন বন্দি বিনিময়ের বিরোধিতা করেছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার স্পিকারের দায়িত্বে থাকা ভলোডিনি বলেন, নাৎসি অপরাধীদের বিনিময় করা উচিত না।

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী আরেক রুশ আইনপ্রণেতা লিওনিড স্লাটস্কি বলেছেন, আজভস্টলের যোদ্ধারা ‘মানুষরূপী পশু’ এবং তাদের ‘হত্যা করা উচিত’।

২০১৪ সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ের জন্য উগ্রডানপন্থী মিলিশিয়া গোষ্ঠী হিসেবে গঠিত হয় আজভ ব্যাটালিয়ন। রাশিয়া তাদেরকে ফ্যাসিবাদী ও নব্য নাৎসি হিসেবে আখ্যায়িত করে আসছে। তারা এই অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেন বলে আসছে, তাদের সংস্কার করা হয়েছে এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কারখানায় আটকে পড়া এক নাবিকের স্ত্রী নাতালিয়া রয়টার্সকে জানান, তিনি আশা করছেন বন্দি বিনিময় হবে। কিন্তু তিনি এখনও উদ্বিগ্ন। তিনি বলেন, রাশিয়া যা করছে তা অমানবিক।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী