কিয়েভে প্রদর্শিত হচ্ছে ধ্বংস হওয়া রুশ ট্যাংক

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ০৩:৪৭আপডেট : ২৩ মে ২০২২, ০৩:৪৭

রুশ বাহিনী এলাকা ছাড়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে স্বাভাবিক অবস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শহরে প্রদর্শন করা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া রুশ ট্যাংক ও সামরিক গাড়ি।

সপ্তাহের শেষ দিনটিতে কিয়েভের সেন্ট মাইকেল স্কয়ারে প্রদর্শিত হয় রুশ সামরিক যানের ধ্বংসাবশেষ। এগুলোর সঙ্গে ছবি তোলেন বাসিন্দারা।

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যর্থ হামলায় ব্যবহার হওয়া এসব যানগুলো নিবিড়ভাবে পরীক্ষা করে দেখে শিশুরা।

ধ্বংস হওয়া এসব যানের দর্শকদের মধ্যে পোষা ছাগলও ছিল। মাইরা নামের এক ছাগল রুশ সেনার ফেলে যাওয়া টুপির উপর ছিটকে পড়ার সুযোগ নেয়।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় রাজধানীতে স্বাভাবিকতা ফেরার ইঙ্গিত মিলছে। বাসিন্দারা কমে আসা কারফিউ সময়ের সুযোগ গ্রহণ করছে, দোকানপাট খুলছে এবং বহু দেশ তাদের কূটনীতিকদের কিয়েভে ফেরাচ্ছে।

১২ সপ্তাহের কিছু বেশি সময়ের যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী কিয়েভ এবং উত্তরাঞ্চলীয় শহর খারকিভ দখলে রাশিয়ার প্রচেষ্টা আটকে দিতে সক্ষম হয়েছে। তবে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল এবং দক্ষিণ উপকূল জুড়ে চাপে রয়েছে ইউক্রেনীয় বাহিনী।

পূর্বাঞ্চলের যুদ্ধে নজর দিতে কিয়েভের উত্তরাঞ্চল থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার পর গত মাসে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ কিয়েভে তাদের দূতাবাস ফের চালু করেছে।

গত মাসে গোপন সফরে কিয়েভে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম