পশ্চিমা নীতির কারণেই বৈশ্বিক খাদ্য সংকট: পুতিন

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২২, ২২:১০আপডেট : ২৯ মে ২০২২, ০৮:০৬

ইউক্রেনের বন্দরে আটকে থাকা খাদ্যশস্য পাঠানোর উপায় খুঁজতে প্রস্তুত, তার আগে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও চ্যান্সেলর শলৎজের সঙ্গে পুতিনের আলাপের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘বৈশ্বিক বাজারে খাদ্যশস্য সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। মূল কারণ পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক ও আর্থিক নীতির ফলে’। 

দুই দেশের রাষ্ট্রপ্রধানকে পুতিন বলেন, রাশিয়া কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনীয় শস্য নিরবিচ্ছিন্ন রফতানির উপায়ে সহায়তা করতে প্রস্তুত। রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি হলে বিশ্বে চলমান খাদ্য সমস্যা নিরসনে ভূমিকা রাখবে। তার জন্য নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। 

এর আগে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে দেশটির দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দেওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের প্রায় অর্ধেক খাদ্যশস্য রফতানি বর্তমানে আটকে আছে। কারণ রাশিয়া কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মধ্য দিয়ে রফতানির প্রধান রুটটি অবরোধ করে রেখেছে। এমন পরিস্থিতিকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য সম্ভাব্য ‘বিপর্যয়’হিসেবে আখ্যায়িত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী