ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদারের প্রতিশ্রুতি ফ্রান্সের

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ১৪:৩৮আপডেট : ৩১ মে ২০২২, ১৪:৪০

ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং এটিকে আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। সোমবার কিয়েভ সফরে গিয়ে এমন প্রতিশ্রুতি দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটিই তার প্রথম সফর। এই সফরে ইউক্রেনকে ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করেন ক্যাথরিন কোলেনা।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এ সফরে গেলেন যখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফ্রান্সের বিরুদ্ধে ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সাংবাদিকদের জানিয়েছেন, ফরাসি মন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি আর্টিলারি সরবরাহের বিষয়টি উত্থাপন করেছেন।

ফ্রান্স এ পর্যন্ত কিয়েভকে প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে বলেও জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসব সহায়তার মধ্যে মিলান অ্যান্টি-ট্যাংক মিসাইল, সিজার স্বচালিত হাউইটজার, বন্দুক ও শেলও রয়েছে।

অস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে প্রার্থীর মর্যাদা লাভে সাহায্য করতে ফ্রান্সের সহায়তা কামনা করেন দিমিত্রি কুলেবা। উত্তরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তাকে কিয়েভের ‘বৈধ অনুরোধ’ বিবেচনার কথা জানান।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম