রাশিয়ার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হচ্ছে ন্যাটো

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ১৬:৪৮আপডেট : ৩১ মে ২০২২, ১৭:১৯

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় পূর্ব ইউরোপে জোটের সেনা মোতায়েন নিয়ে ন্যাটোর ‘কোনও বাধা নেই’। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটটির উপ-মহাসচিব মিরসিয়া জিওনা এ কথা বলেছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

রোমানিয়ার সাবেক এই প্রেসিডেন্ট ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ন্যাটোর অবস্থান সম্পর্কে তুলে ধরেছেন। জোটের সদস্যভুক্ত দেশগুলোর এমপিদের সঙ্গে বৈঠকের লিথুয়ানিয়া সফরে তিনি এই সাক্ষাৎকার দেন। ন্যাটোর পার্লামেন্টারি সমাবেশের বসন্তকালীন অধিবেশনে এমপিরা হাজির হয়েছিলেন।

রাশিয়া ও ন্যাটো ১৯৯৭ সালে ফাউন্ডিং অ্যাক্ট নামের চুক্তিতে সম্মত হয়েছিল। এতে পূর্ব ও মধ্য ইউরোপীয় অঞ্চলসহ ইউরোপে সশস্ত্র বাহিনী মোতায়েন না করার কথা বলা হয়েছিল।

কিন্তু জিওনা এএফপিকে বলেছেন, ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে। এছাড়া জোটের সঙ্গে নিয়মিত সংলাপে না বসাও রাশিয়ার দিক থেকে চুক্তিটির লঙ্ঘন।

তিনি বলেন, রাশিয়া নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশীদের ওপর আগ্রাসী না হওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু এখন তারা তা করছে। এছাড়া ন্যাটোর সঙ্গে নিয়মিত পরামর্শ তারা করছে না।

তিনি আরও বলেন, পূর্বাঞ্চলে এখন ব্যাপক আকারে সেনা মোতায়েনে আমাদের কোনও বিধিনিষেধ নেই। যাতে করে ন্যাটো ও মিত্র ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আর্টিক্যাল-৫ দ্বারা সুরক্ষিত করা যায়।

ন্যাটো সমঝোতার আর্টিক্যাল ৫ অনুসারে, কোনও সদস্য রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয় তাহলে সব সদস্যের ওপর হামলা এবং জোটের সব সদস্যকে অবশ্যই সামরিকভাবে হস্তক্ষেপ করতে হবে।

পূর্ব ইউরোপে ন্যাটো সেনা মোতায়েনের পরিকল্পনার বিস্তারিত জানাননি জিওনা। কিন্তু তিনি বলেছেন, এই মোতায়েন হবে পূর্ব ইউরোপে ব্যাপক ও টেকসই উপস্থিতি।

ফিনল্যান্ড ও সুইডেন ঐতিহাসিক সামরিক জোটবহির্ভূত দেশ। মে মাসে তারা জোটের সদস্য হওয়ার আবেদন করেছে। রাশিয়ার সামরিক ও রাজনৈতিক পাল্টা পদক্ষেপের হুমকির পরও জোটে যোগদানে দেশ দুটি অটল।

নরডিক দেশ দুটি ন্যাটো জোটে আবেদনের তিন দিন পর ২১ মে রাশিয়া প্রতিবেশী ফিনল্যান্ডে গ্যাস রফতানি বন্ধ করে দেয়।

ফিনল্যান্ড ও সুইডেনের আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের জন্য জোটের ৩০ সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে তুরস্ক জানিয়েছে, তারা দেশ দুটির জোটে যোগদানকে সমর্থন করবে না।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম