ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে ২ রুশ সেনার কারাদণ্ড

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ১৭:২৪আপডেট : ৩১ মে ২০২২, ১৭:২৪

আটক হওয়া দুই রুশ সেনাকে যুদ্ধাপরাধের দায়ে কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। পূর্ব ইউক্রেনের একটি শহরে গোলাবর্ষণের দায়ে মঙ্গলবার তাদের এই দণ্ড দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এনিয়ে দ্বিতীয়বারের মতো কোনও যুদ্ধাপরাধের রায় দিলো ইউক্রেনের আদালত।

মঙ্গলবার রায় ঘোষণার সময় আটক দুই রুশ সেনা আলেক্সান্ডার ববিকিন এবং আলেক্সান্ডার ইভানভ মধ্য ইউক্রেনের কোটেলেভস্কা জেলা আদালতে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে তারা উভয়েই দোষ স্বীকার করেন।

বিচারক ইভেন বলিভক বলেন, ‘ববিকিন এবং ইভানভের অপরাধ সম্পূর্ণ প্রমাণিত হয়েছে।’ তাদেরকে এগারো বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত সপ্তাহে উভয় রুশ সেনা স্বীকার করেন তারা রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে ইউক্রেনের খারখিভ অঞ্চলে গোলাবর্ষণকারী সেনা ইউনিটের অংশ ছিলেন। এই গোলাবর্ষণে ডেরহাচি শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, তবে কেউ হতাহত হয়নি বলে জানান প্রসিকিউটররা।

ববিকিন ও ইভানভের একজনকে আর্টিলারি চালক এবং অপরজনকে গানার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। সীমান্ত অতিক্রম করে গোলাবর্ষণ অব্যাহত রাখায় তাদের আটক করা হয়।

প্রসিকিউটররা এই দুই রুশ সেনাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানান। তবে এই দুই রুশ সেনা কেবল আদেশ পালন করেছে জানিয়ে তাদের কম শাস্তি দেওয়ার আবেদন জানান তাদের প্রতিনিধিত্ব করা আইনজীবীরা।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম