সেভেরোডোনেস্কের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের পথে ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২২, ১১:৪৯আপডেট : ০৬ জুন ২০২২, ১২:০১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের সেভেরোডোনেস্কের অর্ধেক পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। পাল্টা প্রতিরোধ গড়ে রুশ বাহিনীর কাছ থেকে কৌশলগত শহরের একাংশ নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেছেন লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই। সোমবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সিএনএন।

লুহনস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান টেলিগ্রাম পোস্টে বলেন, 'সেভেরোডোনেস্ক থেকে ভালো খবর আছে। যেখানে গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া নির্বিচারে বোমাবর্ষণ করে যাচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনী শহরের অর্ধেক খালি করেছে। সত্যিই, শহরের অর্ধেক এখন আমাদের প্রতিরোধ যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে’।

গত সপ্তাহে রুশ বাহিনী সেভেরোডোনেস্কের ৮০ শতাংশ জায়গা নিয়ন্ত্রণে নেয় বলে জানিয়েছিলেন গভর্নর। এসব হারানো জায়গা পুনরুদ্ধারে লড়াই অব্যাহত রাখে ইউক্রেনীয় যোদ্ধারা।

শহরে এখনও ১৫ হাজারের মতো বেসামরিক নাগরিক অবস্থান করছেন। তুমুল লড়াইয়ের কারণে তাদের সরিয়ে নেওয়া বেশ জটিল হয়ে পড়েছে বলে জানান তিনি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম