কিয়েভ সফরে আসছেন ৩ দেশের সরকারপ্রধান: জার্মান সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২২, ১২:৪৫আপডেট : ১২ জুন ২০২২, ১২:৫১

বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের আগে ইউক্রেন সফর করবেন ইউরোপের তিন দেশের সরকারপ্রধান। এমনই খবর দিয়েছে জার্মানির সংবাদপত্র বিল্ড এম সোনত্যাগ।

খবরে বলা হয়েছে, চলতি জুনের শেষ নাগাদ বসতে যাচ্ছে জি-৭ সম্মেলন। গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস রাজধানী কিয়েভ সফর করবেন। ফরাসি ও ইউক্রেন সরকারের সূত্রের বরাতে খবরটি প্রকাশ করা হয়েছে।

তবে জার্মান সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এ বিষয়ে নিশ্চিত নয়। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদও তথ্য নিশ্চিত করতে অস্বীকার করেছে। আর ইতালীয় সরকার তাৎক্ষণিকভাবে এ নিয়ে উত্তর দেয়নি।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার চালানোর পর এই তিন দেশের কোনও সরকারপ্রধান এখন পর্যন্ত কিয়েভ সফর করেননি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারসহ অনেকেই সফর করে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন। সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম