তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২২, ২০:২২আপডেট : ০৭ জুলাই ২০২২, ২১:১৮

কয়েক দিন ধরে তুরস্কের বন্দরে আটকা ছিল ইউক্রেনীয় শস্য বহনকারী রুশ পতাকাবাহী কার্গো জাহাজ। তবে এটিকে কারাসু বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে দাবি করে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করতে যাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, রাশিয়ার জাহাজ ঝিবেক ঝোলি, ‘যেটি চুরি করা ইউক্রেনীয় শস্যে পূর্ণ ছিল; তুর্কি কর্তৃপক্ষের কাছে অপরাধমূলক প্রমাণ উপস্থাপন করার পরও কারাসু বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, এমন অগ্রহণযোগ্য পরিস্থিতি স্পষ্ট করতে কিয়েভে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডাকা হবে।

ইউক্রেনের অনুরোধে গত মঙ্গলবার নিজেদের বন্দর থেকে রুশ জাহাজটিকে জব্দ করে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ। ইউক্রেনের বেরদিয়ানস্ক বন্দর থেকে অবৈধভাবে ৭ হাজার টন খাদ্যশস্য নিয়ে আসে রাশিয়ার এই জাহাজটি। পরবর্তীতে কৃষ্ণসাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছালে জাহাজটিকে আটক করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম