প্রদর্শনীতে ইউক্রেনের জব্দ করা রুশ সমরাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২২, ১৩:৫৮আপডেট : ১২ জুলাই ২০২২, ১৩:৫৮

ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক জব্দ করা রাশিয়ার সামরিক সরঞ্জামের প্রদর্শনী আয়োজন করা হয়েছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। এতে রুশ সেনাবাহিনীর বিধ্বস্ত টি-৯০ ট্যাংক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমএসটিএ হাউইটজারসহ বেশ কিছু অস্ত্র প্রদর্শন করা হচ্ছে। প্রাগ প্রাসাদ থেকে অল্প দূরত্বে একটি উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্তিরিস্কি প্রদর্শনী চালু করার বিবিসিকে এক ইমেইল বার্তায় বলেছেন, মিত্র দেশগুলোর সমর্থন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রাশিয়ার প্রোপাগান্ডা হলো মানুষকে আতঙ্কিত করা, তাদের ট্যাংক প্রাগ, বার্লিন বা প্যারিস পৌঁছাতে পারে। কিন্তু ইউক্রেন দেখিয়ে দিয়েছে তারা শুধু আছড় কাটতে পারবে।

প্রদর্শনীটি আয়োজন করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিষ্ক্রিয় করা বেশ কিছু রকেট ও শেল রাখা হয়েছে। ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর এগুলো দিয়ে ইউক্রেনীয় শহরে হামলা চালানো হয়েছে।

প্রাগে ইউক্রেনীয় দূতাবাসের নারী মুখপাত্র তেতিয়ানা ওকোপনা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আরেকবার দেখাতে চাই রুশ আগ্রাসন কী আতঙ্ক নিয়ে এসেছে ইউক্রেনে। কিন্তু একই সঙ্গে আমরা দেখাতে চাইছি কীভাবে চেক অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, পোল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডসেও এমন প্রদর্শনী আয়োজনের কথা ভাবা হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম