ইউক্রেনে হিমার্সের গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ১৮:৫৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:৫৪

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনারা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট ব্যবস্থার গোলাবারুদের একটি গুদাম ধ্বংস করেছে। সোমবার খেমেলনিতস্কি অঞ্চলের বগডাদোভতসিতে এই গুদাম ধ্বংস করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়া এর আগেও ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বেশ কয়েকটি হিমার্স ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে। তবে কিয়েভের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হয়েছে।

সোমবারের হামলাটি রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিয়েভ আশা করছে যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট সিস্টেমের মতো করে পশ্চিমা অস্ত্রের যোগান বাড়তে থাকলে তারা তাদের হারানো ভূমি পুনরায় দখল করে নিতে পারবে।

২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক হত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে কিয়েভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী