ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র থেকে অস্ত্র সরাবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৫:০০আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৫:০০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় অবস্থিত জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকাকে অস্ত্রমুক্ত রাখার আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ নেওয়া হলে কেন্দ্রটি আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠবে।

ইউরোপের সবচেয়ে পারমাণবিক কেন্দ্র জাপোরিঝজিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে ওই এলাকা থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার আহ্বান বাড়ছে। ওই এলাকায় গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে রাশিয়া ও ইউক্রেন।

গত মার্চ থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করছে ইউক্রেনীয় কর্মীরা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর প্রথম যে কয়েকটি এলাকা রুশ বাহিনী দখল করে তার মধ্যে এই কেন্দ্রটি অন্যতম।

বৃহস্পতিবার লভিভে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘জাপোরিঝজিয়ার যেকোনও সম্ভাব্য ক্ষতিসাধন হবে আত্মঘাতী’।

তবে ওই আহ্বান প্রত্যাখ্যান করে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের উপপরিচালক ইভান নেচায়েভ। তিনি বলেন, ‘তাদের বাস্তবায়ন কেন্দ্রটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে’।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম