রুশ সেনাদের বিষ প্রয়োগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১২:১৫আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:১৬

ইউক্রেনের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ এনেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জুলাইয়ের শেষ দিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়ায় রুশ নিয়ন্ত্রিত অংশে রাশিয়ার কিছু সেনাদের বিষ প্রয়োগ করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) আল জাজিরা তাদের প্রতিবেদনে এখবর জানিয়েছে।

রাশিয়া বিবৃতিতে দাবি করেছে, গত ৩১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বেশ কয়েকজন সেনাকে একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। তাদের দেহ পরীক্ষা করে ‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ বিষের উপস্থিতি পাওয়া গেছে। এ অবস্থায় কিয়েভের বিরুদ্ধে ‘রাসায়নিক সন্ত্রাসের’ অভিযোগ এনেছে মস্কো।

যদিও শনিবার রুশ সেনাদের ওপর বিষয় প্রয়োগের বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা বলেন, রুশ বাহিনী মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ায় কথিত বিষক্রিয়া হতে পারে।

রাশিয়ার কতজন সেনা বিষক্রিয়ায় ভুগেছিলেন এবং তাদের অবস্থা এখন কী তা বিস্তারিত জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি যথাযথ প্রমাণও উপস্থাপন করেনি।

তবে সেনাদের থেকে সংগ্রহীত নমুনা ল্যাবরেটরি পরীক্ষার জন্য রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় (ওপিসিডাব্লিউ) পাঠাবে বলে জানিয়ছে রাশিয়া।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম