নিজ বাড়িতে ইউক্রেনের ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৯:৩৪আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৯:৩৪

নিজ বাড়ি থেকে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এসবিইউ ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আঞ্চলিক প্রধান ছিলেন। দেশটির প্রসিকিউটর জেনারেলের দফতর থেকে নিজ বাড়িতে তার মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টেলিগ্রামে দেওয়া পোস্টে প্রসিকিউটর জেনারেলের দফতর জানিয়েছে, শনিবার দিবাগত গভীর রাতে ক্রোপিভনিটস্কি শহরের অ্যাপার্টমেন্টের একটি কক্ষে ওলেক্সান্ডার নাকোনেচনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তার স্ত্রী। গুলির আওয়াজ শোনার পরই তার স্ত্রী সেখানে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন।

২০২১ সালের জানুয়ারি থেকে কিরোভোগ্রাদ অঞ্চলে এসবিইউ-এর নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। তার মরদেহ উদ্ধারের ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় একজন রাজনীতিবিদ আন্দ্রি লাভরাস টেলিগ্রামে লিখেছেন, নাকোনেচনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান