ইউক্রেনের বিরুদ্ধে ফের জাপোরিজ্জিয়ায় গোলাবর্ষণের অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ১৩:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৪:১৯

ইউক্রেনের বিরুদ্ধে ফের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, মঙ্গলবার (৩০ আগস্ট) সেখানে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের কাছ থেকে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। পরে অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রিত একটি প্রশাসন বসায় তারা। এনহোদর শহরের রুশ নগর কতৃর্পক্ষের অভিযোগ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি স্টোরেজ বিল্ডিংয়ের কাছে গোলাবর্ষণ করেছে ইউক্রেনীয় বাহিনী।

এর আগে সম্প্রতি ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত বৃহস্পতিবার ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে। তবে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সংযোগ পুনস্থাপিত হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।

ইউক্রেনের বিদ্যুতের এক-পঞ্চমাংশ আসে এই জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে। সেখানে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর হামলা-পাল্টা হামলার ঘটনায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার জাপোরিজ্জিয়ার উদ্দেশে যাত্রা করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একটি স্বাধীন পর্যবেক্ষক দল।

/এনবি/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান