রুশ হামলায় জাপোরিজ্জিয়ার পারমাণবিক চুল্লি বন্ধ: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০

দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অপরাশেনাল চুল্লির একটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর এনারগোটমের। খবর আল জাজিরার।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল যখন ইউক্রেন সফর করছেন তখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছে হামলা হলো।

টেলিগ্রামে বার্তায় এনারগোটম জানিয়েছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটে রুশ বাহিনী মর্টার হামলা চালিয়েছে। জরুরিভিত্তিতে পঞ্চম পাওয়ার ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ৬ নম্বর পাওয়ার ইউনিটটির কার্যক্রম চালু আছে।

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির নেতৃত্বে কেন্দ্রটি পরিদর্শনের কথা রয়েছে। ছয় থেকে আটজন পরিদর্শক সেখানে অবস্থান করবেন। কেন্দ্রটির আশপাশে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম