অবশেষে জাপোরিজ্জিয়ায় জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০

অবশেষে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। বুধবার তারা সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এই পরিদর্শক দল এর আগে কাছাকাছি একটি তল্লাশি চৌকিতে আটকা পড়েছিল। পরে ইউক্রেন ও রাশিয়া- দুই দেশের কর্মকর্তারাই নিশ্চিত করেন যে, জাতিসংঘের পরিদর্শক দল জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে।

গত কিছুদিন ধরে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে স্পর্শকাতর এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে গোলাবর্ষণের অভিযোগ করছিল। ইউক্রেন বলছে, এই কেন্দ্রের কাছাকাছি এলাকায় আবার নতুন করে রুশ গোলাবর্ষণ হয়েছে এবং এর কারণে কেন্দ্রের একটি পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মিশনের প্রধান রাফায়েল গ্রোসি বলেন, কয়েক ঘণ্টার বিলম্ব সত্ত্বেও তার টিম জাপোরিজ্জিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনে বদ্ধপরিকর।

জাপোরিজ্জিয়া শহরটির নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে। তবে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান ৩৪ কিলোমিটার দূরের নিপার নদীর অপর তীরে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণ রুশ সামরিক বাহিনীর হাতে।

জাপোরিজ্জিয়ায় পৌঁছানোর আগে টুইটারে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম