রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলতে চায়: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৪:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৪:১৩

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় কিয়েভকে দায়ী করার একদিনের মাথায় সোমবার ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। টানা কয়েক মাস পর এদিন প্রথমবারের মতো কিয়েভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। আক্রান্ত হয়েছে লভিভ, টারনোপিল ও ডিনিপ্রোর মতো অঞ্চলগুলোও। রুশ বাহিনীর এমন সিরিজ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলতে চায়।

ভালোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ সকালে ইউক্রেনজুড়ে হামলা দেখিয়ে দিয়েছে যে, রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলার চেষ্টা করছে।’

টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভ, জাপোরিজ্জিয়া ও ডিনিপ্রোতে বিস্ফোরণের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন কমছে না। দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা ঘটেছে।’

জেলেনস্কির দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার শিকার। দেশের অনেকগুলো শহরে হামলার তথ্য রয়েছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান