রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি করে ১১ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ০৯:১৩আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২:৩০

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দুই ব্যক্তি। আহত হন আরও ১৫ জন। হামলাকারীরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন। শনিবার ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটানাটি ঘটে। পাল্টা হামলা তারা দু'জনও নিহত হয়েছেন।

রবিবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় ওই দুই স্বেচ্ছাসেবক একটি দলের ওপর গুলি চালায়।বিস্তারিত না উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিলেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গত মাসে ইউক্রেন যুদ্ধের জন্য আরও ৩ লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার মস্কোসহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধ অংশ না নিতে অনেকে দেশ ছেড়ে যান।

উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দিন দিন ইউক্রেনীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে যাচ্ছে রাশিয়া। তবে পশ্চিমা সামরিক সহায়তায় প্রতিরোধ আরও জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের