দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে সামরিক আইন জারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ২১:১৫আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২১:১৫

ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামরিক আইন জারি করা অঞ্চলগুলো হলো ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন।

টেলিভিশনে দেওয়া ভাষণে এই অঞ্চলগুলোতে মার্শাল ল জারির পাশাপাশি ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারের উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুতিন।

দখলকৃত অঞ্চলগুলোর জন্য একটি বিশেষ সমন্বয়কারী পরিষদ গঠনেরও নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেনীয় ভূখণ্ডে পুতিনের মার্শাল ল জারির নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, পুতিনের এ সংক্রান্ত ঘোষণায় মাঠের চিত্র বদলে যাবে না। ইউক্রেনীয় বাহিনী দখলদারিত্বের নিগড় থেকে তাদের ভূখণ্ড উদ্ধার অব্যাহত রাখবে।

বুধবার সামরিক আইন জারি করা অঞ্চলগুলোর একটি খেরসন। মস্কোর কাছে হারানো গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অঞ্চলটির পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে।

রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করবে রুশ বাহিনী। এর মধ্যেই বুধবার অঞ্চলটিতে মার্শাল ল জারির ঘোষণা দিলেন পুতিন। তবে সমালোচকরা বলছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার সাম্প্রতিক সামরিক বিপর্যয়ের প্রতিক্রিয়া হিসেবেই এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান