ইরানের তৈরি ৮৫ শতাংশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ২১:৫৪আপডেট : ২১ অক্টোবর ২০২২, ২১:৫৭

রাশিয়াকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র পাওয়া বন্ধ করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেন, কিয়েভে রাশিয়ার ছোড়া ইরানের তৈরি কামিকাজে ড্রোনগুলোর ৮৫ শতাংশ গুলি করে নামতে সক্ষম হয়েছে নিরাপত্তা সদস্যরা।

গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন শহরে হামলা বাড়িয়েছে রাশিয়া। এর মধ্যে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো। যদিও বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত আরও বলেন, গত দুই সপ্তাহের ফলাফল যদি দেখি তাহলে আমাদের বিমান প্রতিরক্ষা ৮৫ শতাংশ কার্যকর। তাদের ড্রোনগুলোকে কার্যকরভাবে ভূপাতিত করা গেছে।

গত কয়েকদিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছেন। এ পরিস্থিতিতে মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগ এনে ইরানের তিন সামরিক কমান্ডার এবং ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা।

সূত্র: রয়টার্স

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম