পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২২, ১০:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১০:৩৬

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা শক্তির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের শক্তি প্রদর্শনে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক অনুশীলনের মহড়া পর্যবেক্ষণ করেন তিনি।

পশ্চিমা শত্রুরা যদি রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালায় তবে মস্কো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে এ নিয়ে বুধবার মহড়া চালিয়েছে কৌশলগত পারমাণবিক বাহিনী। মহড়ার চলার সময় গভীরভাবে প্রত্যক্ষ করেছেন রুশ প্রেসিডেন্ট।  

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, ব্রিটেন, ইতালিসহ একাধিক শক্তিধর দেশগুলোর নেতারা সতর্ক করে আসছেন যে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর বিপর্যয়ে পারমাণবিক হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন পুতিন। এমনকি সম্প্রতি পুতিন নিজেও ঘোষণায় বলেন, তার দেশের জনগণ এবং রাশিয়ার নিরাপত্তার স্বার্থে পারমাণবিক হামলার কথা উড়িয়ে দেওয়া যায় না।

বুধবারের মহড়ার প্রসঙ্গে ক্রেমলিন বিবৃতিতে জানিয়েছে, পুতিনের নেতৃত্বে স্থল, সমুদ্র এবং কৌশলগত বিমান প্রতিরোধ বাহিনীর প্রশিক্ষণ হয়। সেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী শোইগো জানান, শত্রুরা রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে মস্কো কেমন পদক্ষেপ নেবে বুধবার সে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। মহড়ার সময়, উত্তর প্লেসেটস্ক লঞ্চ সাইট থেকে ইয়ারস স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান