খেরসনে কারফিউ জারি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২২, ২২:৩০আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮:১৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলকৃত খেরসন অঞ্চলে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছেন অঞ্চলটির মস্কো মনোনীত ডেপুটি গভর্নর। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় কারফিউ জারির এই ঘোষণা দেন ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমোসভ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় পাল্টা আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য এই কারফিউ জারি আবশ্যক ছিল বলে উল্লেখ করেছেন কিরিল স্ট্রেমোসভ। তিনি ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিও বার্তায় আবারও খেরসন শহর ছাড়ার জন্য বেসামরিকদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাদের একটি কলামকে যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগে শনাক্ত করা হয়েছে এবং একটি হামলার আশঙ্কা রয়েছে।

সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও খেরসন থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের অঞ্চলগুলো থেকে খেরসনের বাসিন্দাদের অবশ্যই এখন সরিয়ে নিতে হবে। কারণ বেসামরিকদের দুর্ভোগে পড়া উচিত না।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া মনোনীত স্থানীয় এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, রুশ সেনারা ইউক্রেনের দখলকৃত খেরসনে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে পিছু হটতে পারে। যদি নিশ্চিত হয় তাহলে তা হবে খেরসনে রাশিয়ার বড় ধরনের পিছু হটা। এমনকি তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তাৎপর্যপূর্ণও হতে পারে। তবে রাশিয়ার পিছু হটার ইঙ্গিতেও সতর্ক কিয়েভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি