ইউক্রেন যুদ্ধে হতাহতের বিস্ফোরক তথ্য জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২২, ১৪:২৩আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৪:২৫

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করছেন জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি। তার মতে, একই সময়ে সংঘাতের কবলে পড়ে মারা গেছেন ৪০ হাজারের বেশি বেসামরিক মানুষ। খবর বিবিসি’র  

মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেন, হতাহের সংখ্যা বাড়তে থাকায় শীতে আসার পূর্বে উভয়পক্ষকে বিষয়টি ভাবাতে পারে। যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা উপলব্ধি হতে পারে মস্কো-কিয়েভের। প্রচণ্ড শীতে যুদ্ধে লড়াই মন্থর হয়ে পড়তে পারে।

তিনি আরও বলেন, আপনি ভালোভাবে দেখছেন গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ রুশ সেনা নিহত  ও আহত হয়েছেন। সংখ্যাটা ইউক্রেনের ক্ষেত্রেও একই হতে পারে।

গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে নিজেদের হতাহতের কথা জানিয়েছিল মস্কো। তাদের দাবি, সংঘাতে মাত্র ৫ হাজার ৯৩৭ জন  রুশ সেনা নিহত হয়েছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উল্লেখযোগ্যভাবে অধিক মৃতের খবর খারিজ করে দেন। ইউক্রেনও নিজেদের সেনা হতাহতের বিষয়টি পরিষ্কার করেনি।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর প্রায় ৮০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে শরণার্থী হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। 

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম