যুদ্ধবন্দি নির্যাতনে দোষী রাশিয়া ও ইউক্রেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:২০

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, চলমান সংঘাতে যুদ্ধবন্দিদের নির্যাতন করেছে রাশিয়া ও ইউক্রেন। নির্যাতনে কৌশল হিসেবে বৈদ্যুতিক ও বলপূর্বক নগ্নতা অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জাতিসংঘের ইউক্রেনভিত্তিক নজরদারি টিম সংঘাতে লিপ্ত উভয়পক্ষের শতাধিক যুদ্ধবন্দির সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের অনুসন্ধান চালিয়েছে।

ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে মুক্তির পর। কারণ রাশিয়া তাদেরকে বন্দি শিবিরে প্রবেশের অনুমতি দেয়নি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করা রাশিয়া যুদ্ধবন্দিদের নিপীড়ন ও নির্যাতনের কথা অস্বীকার করে আসছে।

ইউক্রেন এর আগে দাবি করেছে, যুদ্ধবন্দিদের সঙ্গে আচরণ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করবে তারা এবং যদি কোনও আইন লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ ৩ নভেম্বর ডনেস্কতে যুদ্ধবন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। ওই দিন উভয় পক্ষ একে অপরের ১০৭ জন বন্দি বিনিময় করে।

আট মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে উভয় পক্ষ নিয়মিত বন্দি বিনিময় করেছে। এসব বিনিময়ে সেনাবাহিনীর সদস্য ও উচ্চ পদস্থ রাজনৈতিক কর্মকর্তারাও ছিলেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম