জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৯:৫৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২০:০০

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইএইএ-র এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এবং সাইটে উভয় স্থানেই নতুন করে গোলাবর্ষণ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রবিবার সকালে অল্প সময়ের মধ্যে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রবিবারের এই বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। এমন ঘটনা ‘অত্যন্ত বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন আইএইএ-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি বলেন, ‘গতকাল এবং আজ সকালে আমাদের টিমের কাছ থেকে খবর অত্যন্ত বিরক্তিকর। এর নেপথ্যে যারাই থাকুক, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমি আগেও অনেক বার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের