রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করলো ইউরোপীয় পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৯:২৬

রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক নিশানায় রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন ইউরোপীয় আইনপ্রণেতারা। এই প্রস্তাবে রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই প্রস্তাব মূলত প্রতীকী। এই প্রস্তাব বাস্তবায়নের মতো আইনি কাঠামো নেই ইউরোপীয় ইউনিয়নের। একই সময়ে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে ব্লকটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ অপর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য। তিনি অভিযোগ করেছেন, রুশ সেনারা বেসামরিকদের নিশানা করে হামলা চালাচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে এমন প্রস্তাব ও অনুরোধের পরও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এখন পর্যন্ত রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

যুক্তরাষ্ট্র চারটি দেশকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করেছে। এগুলো হলো- কিউবা, উত্তর কোরিয়া ও সিরিয়া। এই তালিকায় থাকার অর্থ হলো, এসব দেশে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রিতে নিষেধাজ্ঞা এবং আর্থিক বিধিনিষেধ থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত চারটি দেশের পার্লামেন্ট রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এগুলো হলো- লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের