ইলন মাস্ককে পরিস্থিতি দেখে যেতে বললেন ক্ষুব্ধ জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩

ইউক্রেনে যুদ্ধ অবসানে যে প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার আবারও সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি মাস্ককে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন দেখা যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

টুইটারের মালিক ইলন মাস্ক গত অক্টোবরে প্রস্তাব করেন, ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট পুনরায় আয়োজন করা। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়াসহ কয়েকটি বিষয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে টুইটারে বিতর্কের জন্ম দেন তিনি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত বুধবারের এক অনুষ্ঠানে জেলেনস্কি ইলন মাস্কের প্রস্তাবের প্রসঙ্গে বলেন, তার ইউক্রেনে আসা উচিত। আপনি যদি বুঝতে চান রাশিয়া এখানে কী করেছে, তাহলে আসুন এবং দেখে যান।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের পরিস্থিতি নিজ চোখে দেখার পর আপনি আমাকে বলবেন কিভাবে এই যুদ্ধ শেষ করা যায়, কে শুরু করেছিল এবং কখন শেষ করা যেতে পারে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। যা এখনও অব্যাহত আছে। এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের বহু ঘর-বাড়ি ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে মস্কো।

সূত্র: এএফপি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের