ইউক্রেন যুদ্ধে সেনা নিহতের সংখ্যা জানালো কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০৯:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২২:২৭

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে এখন পর্যন্ত সর্বাত্মক হামলা চলছে রাশিয়ার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক দাবি করেছেন, যুদ্ধে এ পর্যন্ত ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। কিয়েভের পক্ষ থেকে নিজেদের সেনা হতাহত জানানোর বিষয়টি বিরল।

এর আগে, গত জুনে মিখাইলো পডোলিয়াক বলেছিলেন, দৈনিক ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে।

ইউক্রেনের এক সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় জেলেনস্কির উপদেষ্টা বলেন, নিহতের পরিসংখ্যান নিয়ে কথা বলছে কিয়েভ। এটি কমান্ডার ইন চিফ জেলেনস্কির দফতরের দ্বারা মূল্যায়ন করা হয়েছে। নিহতের সংখ্যা ১০ থেকে ১৩ হাজার।

পোডোলিয়াক আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর এক লাখ রাশিয়ান সেনা নিহত হন। আরও এক থেকে দেড় লাখ সেনা আহত কিংবা নিখোঁজ হয়েছেন বা যুদ্ধে গিয়ে ফিরতে পারেননি। কিয়েভের হতাহতের তথ্যের এমন দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মাসে জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা হতাহত হয়েছেন। যদিও এ বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

এদিকে বুধবার ভার্চুয়ালি ভাষণে ইইউ’র কমিশনের প্রধান উরসুল ভন ডের লিয়েন বলেন, কমপক্ষে এক লাখ ইউক্রেনের সেনা নিহত হন। যদিও পরে ইইউ কমিশনের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন উরসুলার দেওয়া তথ্যে ভুল ছিল। তিনি যে তথ্য দিয়েছেন হতাহতের সংখ্যা।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান