খেরসন থেকে রাশিয়ার ৭ হাজার বিস্ফোরক সরিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৬

ইউক্রেনের খেরসন অঞ্চলের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ৭ হাজার বিস্ফোরক সরানোর পাশাপাশি নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি বিভাগ।

ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে গত মাসে অঞ্চলটির একাংশ থেকে সেনা সরিয়ে নেয় মস্কো। চলে যাওয়ার আগে প্রচুর মাইন এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে যায়।

শহরটি থেকে এসব বিস্ফোরক অপসারণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মীরা জানান, তারা ৬০ কিলোমিটার রেলপথসহ বিভিন্ন এলাকায় জরিপ চালিয়েছে। অনেক জায়গায় বিস্ফোরক সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়া খেরসন শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেওয়ায় ইউক্রেনের অনেক বাসিন্দা ফিরেছেন। তবে ফিরে আসা লোকদের খুবই সতর্কতার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে অঞ্চলটি দখলে করে নেয় মস্কো। পরে মস্কোর সঙ্গে যুক্ত করে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি