ইউক্রেনকে আরও নিরাপত্তা সহায়তার অনুমোদন পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১৩:০৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৩:০৮

ইউক্রেনকে অতিরিক্ত ২৭ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তায় অনুমতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক বিবৃতিতে জানিয়েছে, এ সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির (পিডিএ) আওতায় দেওয়া হবে যেন দ্রুত ইউক্রেনে পৌঁছে যায়। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্যাকেজে অস্ত্র ও আর্টিলারি রাউন্ডের পাশাপাশি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাড়াতে সহায়তার সরঞ্জাম রয়েছে।

শুক্রবার টুইট বার্তায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শত্রুর ক্ষেপণাস্ত্র আমাদের স্বাধীনতার লড়াইকে থামাতে পারবে না। তবে এটিই খুবই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের পাশে আছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলারের মানবিক এবং সামরিক সহায়তায় দিয়েছে বাইডেন প্রশাসন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও সর্বাত্মক সহায়তা করছে কিয়েভ।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান