রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ওডেসা

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ২১:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ২২:১২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, শুক্রবার দিবাগত রাতে রাশিয়ার কামিকাজি ড্রোন দিয়ে চালানো হামলার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, এই মুহূর্তে শহরে বিদ্যুৎ নাই। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ জারি আছে।

তিনি আরও লিখেছেন, পরিস্থিতি কঠিন হলেও নিয়ন্ত্রণে রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল।

ওডেসা অঞ্চলের গভর্নর মাকসিম মারচেঙ্কো বলেছেন, শুক্রবার রাতে কামিকাজি ড্রোন নিয়ে শহরে হামলা চালিয়েছে। এর ফলে অঞ্চলটির প্রায় সব জেলাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মারচেঙ্কো বলেছেন, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভুপাতিত করেছে।

এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা অব্যাহত রাখবে রাশিয়া।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের