ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশজুড়ে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। হিম শীতল তাপমাত্রায় মানুষ মারা যাচ্ছে এবং যুদ্ধে আহতদের মৃত্যু বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রাশিয়া মনোনীত কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় গোলাবার্ষণে দুটি স্থানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

আগামী বছরের শুরুতে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা হুঁশিয়ারি জানানোর পর শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ সেনারা। ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর ইউক্রেনকে বিধ্বস্ত করলেও খুব বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া।

দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম বলেছেন, ইউক্রেন লক্ষ্য করে ছোড়া রাশিয়ার প্রায় ৬০ রুশ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, রাশিয়া বড় ধরনের হামলা চালাচ্ছে।

অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া। মস্কো বলছে, তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে। আর ইউক্রেন বলছে, এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধ করছে।

আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো ফেসবুকে লিখেছেন, ক্রিভি রিহ অঞ্চলে একটি আবাসিক ভবনে আঘাত করেছে একটি রুশ ক্ষেপণাস্ত্র। সিঁড়ি ধ্বংস হয়ে গেছে। দুইজন নিহত হয়েছে। দুই শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সবাই হাসপাতালে।  

প্রায় দশ মাস ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখন চেষ্টা করছে ইউক্রেনে দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। রণক্ষেত্রে যুদ্ধ নির্মমতায় গড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, উভয়পক্ষের সেনারা হতাহতের শিকার হচ্ছে। কিন্তু কোনও পক্ষই প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করছে না।

রুশ মনোনীত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সর্বশেষ গোলাবর্ষণে দুটি স্থানে বেসামরিকের প্রাণহানি হয়েছে। রুশ সীমান্তের কাছে রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের লান্ত্রাতিভকা গ্রামে আটজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

লুহানস্কের স্বঘোষিত পিপল’স মিলিশিয়া ও বিচ্ছিন্নতাবাদীদের প্রধান বলেছেন, শুক্রবার সকালে একটি শহরে ইউক্রেনীয় গোলাবর্ষণে এক বেসামরিক নিহত হয়েছে।

যুদ্ধক্ষেত্র নিয়ে উভয়পক্ষের দাবির সত্যতা রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তুষারে ঢাকা ইউক্রেনীয় রাজধানীতে অন্তত তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কোনও ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পেরেছে কীনা তা স্পষ্ট নয়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান