ইউক্রেন ইস্যুতে আরও সক্রিয় হতে বেলারুশকে চাপ দেবেন পুতিন?

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২২:৩৩

তিন বছরেরও বেশি সময় পর সোমবার প্রথমবারের মতো বেলারুশ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। সমালোচকরা বলছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধে আরও সক্রিয় ভূমিকা নিতে বেলারুশকে চাপ দেবেন পুতিন। তবে এমন সমালোচনা নাকচ করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতনি কর্তৃক বেলারুশকে চাপ দেওয়া সংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো ‘ভিত্তিহীন’।

মিনস্ক জানিয়েছে, দুই নেতার আলোচনা নিরাপত্তা ইস্যুর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন দুই প্রেসিডেন্ট।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই বেলারুশকে মিত্র হিসেবে পেয়েছে রাশিয়া। হামলা শুরুর পর থেকে দুই দেশ পারস্পরিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের চেষ্টা করেছে। তবে লুকাশেঙ্কো বারবার বলেছেন, তিনি ইউক্রেনে বেলারুশিয়ান সেনা পাঠাতে চান না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্টের দফতরের বিবৃতিতে পুতিন ও লুকাশেঙ্কোর বৈঠক এবং আলোচনার বিষয়বস্তুর কথা উল্লেখ করা হলেও সরাসরি ইউক্রেনের নাম নেওয়া হয়নি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী